
বিনোদন ডেস্ক
উপমহাদেশের সিনেমায় গান বরাবরই শক্তিশালী একটি অনুষঙ্গ। বহু সিনেমা সুপারহিট হয়েছে গানের জনপ্রিয়তার স্রোতে ভেসে। বাংলা সিনেমার ক্ষেত্রে এই ইতিহাস বেশ সমৃদ্ধ।
হয়তো সেই ইতিহাসে নাম লেখাতে চলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি। এতে ব্যবহার হয়েছে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’ গান। যেটি অনেকের কাছে ‘কালা পাখি’ নামেও পরিচিত।
আজ ২৯ জুলাই থেকে যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ সেগুলো হচ্ছে- মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, সনি স্কয়ার, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার মহাখালী, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (ডিঞ্জিরা), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স, সেনা অডিটরিয়াম (সাভার), উল্কা সিনেমা (গাজীপুর), রূপকথা সিনেমা (পাবনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মম ইন (বগুড়া) ও রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীসহ এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান ও আরও অনেকে।
