প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন


২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

আজ বুধবার ( ২৭ জুলাই ) রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।