‘বিগ বস ২০২০’

বিনোদন ডেস্ক

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র নতুন সিজনের ঘোষণা এসে গেল। আবারও সালমান খানই থাকছেন এর উপস্থাপনায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘বিগ বস ২০২০’র টিজার শেয়ার করেছে কালার্স টিভি। টিজারে দেখা যায়, সালমান খান তার খামারে কৃষিকাজ করছেন। তিনি বলেন,লকডাউন সবার জীবনে স্পিডব্রেকারের মতো ভূমিকা রেখেছে।আর এজন্যই তিনি খামার বাড়িতে ধানের চাষ করছেন আর ট্রাকটর চালাচ্ছেন।এরপর তিনি শেভ করেন আর ক্যামেরায় নজর তাক করে বলেন, এবার দৃশ্যপট বদলাবে।এরপরেই বিগ বস ২০২০র নতুন লোগো ভেসে ওঠে পর্দায়।