প্রধানমন্ত্রী জার্মানির পথে

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে সরাসরি মিউনিখের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের সভায় যোগ দিতে প্রথমে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা শেখ হাসিনার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন।সেখানে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।