প্রধানমন্ত্রীর জার্মানি সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।দেশের সুশাসন সংহতকরণ, গণতন্ত্রের নীতি শক্তিশালীকরণ এবং আইনের শাসন এগিয়ে নিতে জার্মান সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।রাষ্ট্রদূত দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জার্মানির রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।